📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
জাপানটোকিওতে বাংলাদেশ দূতাবাস ও গিফু শতোকু গাকুয়েন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানজাপানজাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেন…জাপানটোকিওতে বাংলাদেশ দূতাবাস ও গিফু শতোকু গাকুয়েন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরজাপানটোকিওতে বাংলাদেশ দূতাবাস ও Gifu Shotoku Gakuen University-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিতরাজনীতিবাংলাদেশের মাটিতে শেখ হাসিনা পা রাখতে পারবেন না: রিজভীবাংলাদেশমোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তাররাজনীতিস্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারতরাজনীতিশেখ হাসিনার বিচার করার আগে, কর্নেল অলির বিচার করতে হবে: বিএনপি নেত্রী পাপিয়াঅর্থনীতি‘১৭ হাজার টাকা মজুরি শ্রমিক স্বার্থবিরোধী মনে করি, এই প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করছি।’শিক্ষাশিক্ষার প্রকৃত মর্যাদা কোথায়?জাপানটোকিওতে বাংলাদেশ দূতাবাস ও গিফু শতোকু গাকুয়েন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানজাপানজাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেন…জাপানটোকিওতে বাংলাদেশ দূতাবাস ও গিফু শতোকু গাকুয়েন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরজাপানটোকিওতে বাংলাদেশ দূতাবাস ও Gifu Shotoku Gakuen University-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিতরাজনীতিবাংলাদেশের মাটিতে শেখ হাসিনা পা রাখতে পারবেন না: রিজভীবাংলাদেশমোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তাররাজনীতিস্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারতরাজনীতিশেখ হাসিনার বিচার করার আগে, কর্নেল অলির বিচার করতে হবে: বিএনপি নেত্রী পাপিয়াঅর্থনীতি‘১৭ হাজার টাকা মজুরি শ্রমিক স্বার্থবিরোধী মনে করি, এই প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করছি।’শিক্ষাশিক্ষার প্রকৃত মর্যাদা কোথায়?

স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত

শেয়ার করুন:FacebookXLINE

স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাঁকে প্রত্যর্পণের জন্য ঢাকার করা অনুরোধ—দুটি সম্পূর্ণ আলাদা বিষয় বলে জানিয়েছে ভারত।

বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো নাগরিক ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বিষয়। তিনি আরও জানান, হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের করা অনুরোধ ভারত তাদের প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে।

এর আগে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর তাঁর এই ফেরার পরিকল্পনার কথা জানায় রয়টার্স। তবে বাংলাদেশ সরকার বলেছে, তাঁকে দেশে ফিরিয়ে আনতে হলে প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে।

গত ৯ নভেম্বর দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছিলেন তিনি। তবে বাংলাদেশ সরকার তাঁর পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেন।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑