টোকিও, ২৬ নভেম্বর ২০২৬:
বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষাক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, মানবসম্পদ উন্নয়ন এবং জাপানি ভাষা শিক্ষার প্রসারের লক্ষ্যে জাপানের Gifu Shotoku Gakuen University এবং টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। আজ ২৬ নভেম্বর ২০২৬ তারিখে দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী এবং Gifu Shotoku Gakuen University-র প্রেসিডেন্ট অধ্যাপক Prof. Shoken Miyama। এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও জাপানের মধ্যকার শিক্ষা, মানবসম্পদ ও ভাষাগত সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা যাচ্ছে। দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দূতাবাসের বিভিন্ন উদ্যোগের আওতায় এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো। বিদেশে দক্ষ কর্মী নিয়োগ ও মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের বর্তমান সরকারের নানামুখী উদ্যোগের ধারাবাহিকতায় এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।

