📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
রাজনীতিমেহেদী হকের বিতর্কিত ব্যঙ্গচিত্র — ৪টি ছবির স্লাইডশোরাজনীতি‘আওয়ামী লীগ ব্যাক করেছে’ — মাহফুজ আলমের দাবি নিয়ে আলোচনারাজনীতিব্যঙ্গচিত্র নাকি সহিংসতার বার্তা? ফুয়াদের মাথায় বন্দুকের কার্টুন নিয়ে বিতর্কখেলাধুলা১৪ বছরের অপেক্ষার পর স্বপ্নপূরণ: সমাবর্তনে সাকিব আল হাসানজাপানজাপানে জাদুর ঝলক: ৪৯ শোতে মাতালেন বাংলাদেশের জাদুশিল্পী আলীরাজরাজনীতিচলিতেছে বায়োস্কোপ! মেজর হাফিজের ‘স্ট্যান্ডবাজি’অর্থনীতি‘বাংলাদেশের প্রবৃদ্ধি ৩%’ — অধ্যাপক বিরূপাক্ষ পালরাজনীতিপাকিস্তান সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমরাজনীতিজামায়াতের বিরুদ্ধে গজল গাওয়া সিরাজুল ইসলাম গ্রেফতারফিচারবাংলাদেশের রোগীদের সেবায় ১৮ বার ছুটে আসা জাপানি নার্স পেলেন জাপান সরকারের সম্মাননারাজনীতিমেহেদী হকের বিতর্কিত ব্যঙ্গচিত্র — ৪টি ছবির স্লাইডশোরাজনীতি‘আওয়ামী লীগ ব্যাক করেছে’ — মাহফুজ আলমের দাবি নিয়ে আলোচনারাজনীতিব্যঙ্গচিত্র নাকি সহিংসতার বার্তা? ফুয়াদের মাথায় বন্দুকের কার্টুন নিয়ে বিতর্কখেলাধুলা১৪ বছরের অপেক্ষার পর স্বপ্নপূরণ: সমাবর্তনে সাকিব আল হাসানজাপানজাপানে জাদুর ঝলক: ৪৯ শোতে মাতালেন বাংলাদেশের জাদুশিল্পী আলীরাজরাজনীতিচলিতেছে বায়োস্কোপ! মেজর হাফিজের ‘স্ট্যান্ডবাজি’অর্থনীতি‘বাংলাদেশের প্রবৃদ্ধি ৩%’ — অধ্যাপক বিরূপাক্ষ পালরাজনীতিপাকিস্তান সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমরাজনীতিজামায়াতের বিরুদ্ধে গজল গাওয়া সিরাজুল ইসলাম গ্রেফতারফিচারবাংলাদেশের রোগীদের সেবায় ১৮ বার ছুটে আসা জাপানি নার্স পেলেন জাপান সরকারের সম্মাননা

ভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

ভারত যদি বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধে সাড়া না দেয়, তাহলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হবে বাংলাদেশ — এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ছয় দিনের পাকিস্তান সফরে গিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিবিসি উর্দুর এক প্রতিবেদনে তাঁর এই বক্তব্য প্রকাশিত হয়েছে।

স্পিকার বলেন, ‘ভারত যদি আমাদের অনুরোধে সাড়া না দেয়, তাহলে আমরা আন্তর্জাতিক বিচার আদালতে যাব।’ একই সঙ্গে তিনি জানান, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে স্পিকার বলেন, এটি তাঁর কর্মীদের মনোবল ধরে রাখার চেষ্টা; বাস্তবে তিনি ফিরবেন না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ ভারতের প্রচলিত নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে; তবে স্বেচ্ছায় দেশে ফেরা প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বিষয়।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑