সাম্প্রতিক :
বাড়াবাড়ি করলে বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার-আল শামস-আল বদর’ ভিয়েতনাম ও অস্ট্রেলিয়া সফর করবেন জাপানের প্রধানমন্ত্রী বিরোধী দলের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর বৈঠক হামে আক্রান্তদের ৭৪ শতাংশই ছিল টিকার বাইরে : ডিজি স্বাস্থ্য অধিদফতর সংসদে মুক্তিযোদ্ধা সদস্যদের নামের আগে ‘বীর’ ব্যবহারের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এনআইডি আবেদনে ‘সনদ’ বাধ্যতামূলক করল ইসি মে মাসে জাপানে তেল সরবরাহের প্রায় ৬০ শতাংশ আসবে বিকল্প উৎস থেকে পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র চালু, সিঙ্গেল এন্ট্রির ফি কত

  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস জানিয়েছে, মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আনুষ্ঠানিকভাবে ঢাকায় তাদের কার্যক্রম শুরু করেছে। এর আগে প্রতিষ্ঠানটি বিশ্বের কয়েকটি দেশে ভিসা আবেদনকেন্দ্র পরিচালনা করলেও বাংলাদেশে এটি তাদের প্রথম কার্যক্রম।

বনানীতে অবস্থিত এই ভিসা আবেদনকেন্দ্রটি রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করবে। পাসপোর্ট সংগ্রহ করা যাবে দুপুর ২টা থেকে বিকাল ৫টার মধ্যে। ভিসা আবেদন করতে আগ্রহীদের অবশ্যই আগেভাগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

ভিসা আবেদনকেন্দ্রটি বনানীর ১১ নম্বর রোডের এম ব্লকের ৭৭ নম্বর বাড়িতে অবস্থিত। তুরস্কে ভ্রমণ ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য এ কেন্দ্র ভিসা প্রক্রিয়াকে আরও সহজ ও সময়সাশ্রয়ী করবে বলে আশা করা হচ্ছে।

ভিসা ফি সংক্রান্ত তথ্য অনুযায়ী, তুরস্কের সিঙ্গেল এন্ট্রি ভিসার (তিন মাস) ফি ২৪ হাজার ৭৫০ টাকা, ছয় মাসের জন্য ২৭ হাজার ৬২৫ টাকা এবং ১২ মাসের জন্য ৩০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মাল্টিপল এন্ট্রি ভিসার ক্ষেত্রে তিন মাসের ফি ৪১ হাজার টাকা, ছয় মাসের জন্য ৪৩ হাজার ৮৭৫ টাকা এবং ১২ মাসের জন্য ৪৬ হাজার ৭৫০ টাকা। এছাড়া তিন মাস মেয়াদি ডাবল ট্রানজিট ভিসার ফি ৩২ হাজার ২৫০ টাকা।

অতিরিক্ত সেবার মধ্যে রয়েছে প্রিমিয়াম লাউঞ্জ ফি ৮ হাজার টাকা, ফ্লাইট রিজার্ভেশন ফি ২৫০ টাকা, হোটেল রিজার্ভেশন ফি ২৫০ টাকা, বায়োমেট্রিক ছবি তোলার ফি ২০০ টাকা, এসএমএস সার্ভিস চার্জ ৪০ টাকা এবং ফটোকপি ও প্রিন্টআউট ফি প্রতি পিস ১০ টাকা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com