সাম্প্রতিক :
দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জাপানে ন্যাপথা-জাত পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যাবে: তাকাইচি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী আসাদুজ্জামান এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ, শ্রমিকদের অবদানে শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের অঙ্গীকার ঢাকা বার নির্বাচন : ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট শোওয়া শতবার্ষিকীতে জাপানের প্রধানমন্ত্রী দেশে আশার আলো জাগানোর অঙ্গীকার করেছেন এপ্রিলে মব সহিংসতায় নিহত ২১: এমএসএফ

ইরানের উপর হামলা অব্যাহত থাকায় কূটনৈতিক প্রচেষ্টার অঙ্গীকার জাপান সরকারের

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনা কমাতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছে জাপান সরকার। সোমবার দেশটির নিম্নকক্ষের বাজেট কমিটির বৈঠকে ইরান পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

বৈঠকে ডেমোক্রেটিক পার্টি ফর দ্য পিপলের নির্বাচন কৌশল কমিটির প্রধান মুরাওকা তোশিহিদে বলেন, অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে-কে সক্রিয় নেতৃত্ব দিতে হবে। অন্যদিকে জাপানি কমিউনিস্ট পার্টি-র চেয়ারপারসন তামুরা তোমোকো মন্তব্য করেন, জাপানের উচিত যুক্তরাষ্ট্রইসরায়েল-এর কাছে আগাম হামলা বন্ধের আহ্বান জানানো।

প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে জানান, তার দল একটি কূটনৈতিক সময়সূচি প্রস্তুত করছে, যাতে মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো যায়। তিনি বলেন, সরকার ইতোমধ্যে পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নিয়েছে।

এদিকে সোমবার রাতে টোকিও-তে জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু দেশটিতে নিযুক্ত ইসরায়েল ও ইরানের রাষ্ট্রদূতদের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে তিনি পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে মোতেগি তোশিমিৎসু অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে—এমন যেকোনো পদক্ষেপ, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আক্রমণাত্মক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com