আজ ঢাকার ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) তে অনুষ্ঠিত হলো VSO Bangladesh আয়োজিত গুরুত্বপূর্ণ সেশন—
“Promoting Volunteerism and VSO Global Volunteer Standards (GVS) through Civil Society Organizations (CSGs)”। সমাজ উন্নয়নে স্বেচ্ছাসেবার গুরুত্ব, VSO-এর Global Volunteer Standards (GVS) সম্পর্কে ধারণা প্রদান এবং তরুণ নেতৃত্বাধীন সিভিল সোসাইটি সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই সেশনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও সংগঠিত, অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও নৈতিকভাবে পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।
উক্ত সেশনে সোহরাব আলী দেওয়ান কালচারাল সোসাইটি – এসএডিসিএস (SADCS) এর মহাসচিব মাকসুদ আলী সাগর অংশগ্রহণ করেন।
এমন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগে অংশ নিতে পেরে তিনি আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সমাজ উন্নয়নে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ ধরনের উদ্যোগ তরুণদের সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে এবং পারস্পরিক সহযোগিতা ও নেটওয়ার্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।