সাম্প্রতিক :
ভিয়েতনাম ও অস্ট্রেলিয়া সফর করবেন জাপানের প্রধানমন্ত্রী বিরোধী দলের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর বৈঠক হামে আক্রান্তদের ৭৪ শতাংশই ছিল টিকার বাইরে : ডিজি স্বাস্থ্য অধিদফতর সংসদে মুক্তিযোদ্ধা সদস্যদের নামের আগে ‘বীর’ ব্যবহারের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এনআইডি আবেদনে ‘সনদ’ বাধ্যতামূলক করল ইসি মে মাসে জাপানে তেল সরবরাহের প্রায় ৬০ শতাংশ আসবে বিকল্প উৎস থেকে পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয়: স্পিকার

  • আপডেটের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

জাতীয় সংসদে লিখিত কাগজ দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় বলে জানিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি সংসদ সদস্যদের নোট দেখে নয়, বরং সরাসরি বক্তব্য দেওয়ার অভ্যাস করার আহ্বান জানান।

রোববার (১৫ মার্চ) বেলা ১১টার পর জাতীয় সংসদ–এ রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেওয়ার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর সংসদ সদস্য অলি উল্লাহ–কে উদ্দেশ করে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, সংসদে কাগজ দেখে পুরো বক্তব্য পড়া সংসদের রেওয়াজ নয়। তিনি মাসুদ বিন সাঈদীকে উদ্দেশ করে বলেন, নোট রাখা যেতে পারে, তবে মাঝে মাঝে তাকিয়ে সংসদের দিকে মুখ করে বক্তব্য দিতে হবে। এটাই সংসদের প্রচলিত রীতি।

অলি উল্লাহকে উদ্দেশ করেও স্পিকার একই ধরনের পরামর্শ দেন। তিনি বলেন, সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী লিখিত বক্তব্য পাঠ করার আগে স্পিকারের পূর্বানুমতি নেওয়া প্রয়োজন। তাই সংসদ সদস্যদের না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস করা উচিত।

এর আগে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী বলেন, পিরোজপুরের মানুষ তাকে নির্বাচিত করে যে দায়িত্ব দিয়েছেন, তার সর্বোচ্চ মর্যাদা তিনি রক্ষা করবেন। তিনি তার পিতা দেলাওয়ার হোসাইন সাঈদী–এর আদর্শ অনুসরণ করে এলাকায় উন্নয়ন এবং দেশে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তব্যে তিনি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন। একই সঙ্গে শিক্ষা ও বিচার বিভাগের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে দেশে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ বিষয়ে তিনি আশা প্রকাশ করেন যে সংশ্লিষ্টরা গণরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যতে এ বিষয়ে পদক্ষেপ নেবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com