সাম্প্রতিক :
শোওয়া শতবার্ষিকীতে জাপানের প্রধানমন্ত্রী দেশে আশার আলো জাগানোর অঙ্গীকার করেছেন এপ্রিলে মব সহিংসতায় নিহত ২১: এমএসএফ জামিন পেলেন ঢাবির হল সংসদের সাবেক ভিপি ইমি জাপানে বাংলাদেশি তরুণের মৃত্যু, প্রাথমিকভাবে আত্মহত্যার সন্দেহ ‘মব সৃষ্টিকারীরা আগামী দিনে গণতন্ত্রের জন্য সবচেয়ে ক্ষতিকারক হবে’ দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা ঢাবির হল সংসদের সাবেক ভিপি ইমির জামিন বিষয়ে আদেশ বৃহস্পতিবার বাড়াবাড়ি করলে বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার-আল শামস-আল বদর’ ভিয়েতনাম ও অস্ট্রেলিয়া সফর করবেন জাপানের প্রধানমন্ত্রী বিরোধী দলের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর

‘ডিপ স্টেট’ ২০২৯ পর্যন্ত ক্ষমতায় রাখার কৌশল দিয়েছিল: আসিফ মাহমুদ

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, কিছু প্রভাবশালী গোষ্ঠী বা ‘ডিপ স্টেট’ চেয়েছিল সরকার ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকুক এবং সে অনুযায়ী একটি পরিকল্পনাও প্রস্তাব করেছিল।

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে এনসিপির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, দায়িত্ব পালনকালে তাদের কাছে এমন প্রস্তাব দেওয়া হয়েছিল, যাতে শেখ হাসিনার নির্ধারিত মেয়াদ পর্যন্ত সরকার বহাল থাকে এবং এতে সংশ্লিষ্ট শক্তিগুলো সহযোগিতা করবে। এর বিনিময়ে কিছু শর্তও দেওয়া হয়েছিল, যার মধ্যে নির্দিষ্ট ক্ষেত্রে সুবিধা নিশ্চিত করার বিষয় ছিল।

তিনি আরও দাবি করেন, ওই পরিকল্পনার অংশ হিসেবে বিরোধী রাজনৈতিক নেতাদের মামলাগুলো দীর্ঘায়িত করে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সীমিত রাখার কৌশল ছিল। বিশেষ করে বিএনপির শীর্ষ নেতাদের সাজা বহাল রেখে আদালতের মাধ্যমে তা দীর্ঘ করার বিষয়টি তুলে ধরা হয়েছিল বলে জানান তিনি।

তবে এসব প্রস্তাবে তারা সাড়া দেননি উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতেই নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এড়াতে তারা আগেভাগেই পদত্যাগ করেন বলেও জানান।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার অতীতের অবস্থান থেকে সরে গিয়ে আগের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে, যা নির্বাচনে সমতল ক্ষেত্র ক্ষুন্ন করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com