সাম্প্রতিক :
ভিয়েতনাম ও অস্ট্রেলিয়া সফর করবেন জাপানের প্রধানমন্ত্রী বিরোধী দলের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর বৈঠক হামে আক্রান্তদের ৭৪ শতাংশই ছিল টিকার বাইরে : ডিজি স্বাস্থ্য অধিদফতর সংসদে মুক্তিযোদ্ধা সদস্যদের নামের আগে ‘বীর’ ব্যবহারের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এনআইডি আবেদনে ‘সনদ’ বাধ্যতামূলক করল ইসি মে মাসে জাপানে তেল সরবরাহের প্রায় ৬০ শতাংশ আসবে বিকল্প উৎস থেকে পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ফেসবুকে ছাত্রলীগের উল্লাস

  • আপডেটের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

শরীয়তপুরে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে, যা নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নির্মিত এই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে ঠিক কখন এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা আহ্বায়ক মহসিন মাদবর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘সাব্বাশ শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মী। শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভণ্ডামিতে আগুন দেয়ায় অসংখ্য ধন্যবাদ।’

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, এক অজ্ঞাত ব্যক্তি স্মৃতিস্তম্ভটিতে আগুন দিচ্ছেন। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্মৃতিস্তম্ভটির বিভিন্ন স্থানে আগুনে পোড়ার চিহ্ন পাওয়া যায়।

এ বিষয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, ‘প্রশাসনের ব্যর্থতার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে।’ তিনি এটিকে শুধু অগ্নিসংযোগ নয়, বরং জুলাইয়ের চেতনাকে অবমাননা হিসেবে উল্লেখ করেন। দ্রুত জড়িতদের গ্রেপ্তার না করা হলে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্মৃতিস্তম্ভটি পরিদর্শন করেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com