সাম্প্রতিক :
জামিন পেলেন ঢাবির হল সংসদের সাবেক ভিপি ইমি জাপানে বাংলাদেশি তরুণের মৃত্যু, প্রাথমিকভাবে আত্মহত্যার সন্দেহ ‘মব সৃষ্টিকারীরা আগামী দিনে গণতন্ত্রের জন্য সবচেয়ে ক্ষতিকারক হবে’ দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা ঢাবির হল সংসদের সাবেক ভিপি ইমির জামিন বিষয়ে আদেশ বৃহস্পতিবার বাড়াবাড়ি করলে বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার-আল শামস-আল বদর’ ভিয়েতনাম ও অস্ট্রেলিয়া সফর করবেন জাপানের প্রধানমন্ত্রী বিরোধী দলের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর বৈঠক

আমার মিটিংয়ে যেন স্বাধীনতা বিরোধীদের ডাকা না হয় : ফজলুর রহমান

  • আপডেটের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, তিনি যে কোনো সভা বা অনুষ্ঠানে উপস্থিত থাকলে সেখানে স্বাধীনতাবিরোধী পক্ষের কাউকে আমন্ত্রণ জানানো উচিত নয়। এ বিষয়ে তিনি স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইটনা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফজলুর রহমান বলেন, “আমরা একসময় জাতি ছিলাম, কিন্তু আমাদের নিজস্ব দেশ ছিল না। আজ আমরা স্বাধীন জাতি ও রাষ্ট্র—এ অর্জন কোনোভাবেই বিসর্জন দেওয়া যাবে না।” তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশের কারণেই বাঙালিরা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ার সুযোগ পেয়েছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজেদের অবস্থান শক্ত করেছে।

খেলাধুলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “একসময় পাকিস্তান দলের হয়ে বাঙালি খেলোয়াড়দের সুযোগ মিলত না। কিন্তু এখন বাংলাদেশের নিজস্ব দল রয়েছে এবং তারা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করছে।”

তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ের কিছু রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। “আমাদের এমন এক পরিস্থিতির মধ্যে রাখা হয়েছিল, যেখানে মনে হয়েছে বাংলাদেশ টিকে থাকবে কি না—এ নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে,” বলেন তিনি।

নিজের ব্যক্তিগত অবস্থানের কথা তুলে ধরে এই মুক্তিযোদ্ধা বলেন, দেশের স্বাধীনতা রক্ষায় তিনি সব ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত। “এই দেশের জন্য ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন। সেই বাংলাদেশকে আমরা কখনো ছেড়ে দিতে পারি না,”—যোগ করেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com