ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত ও বাংলাদেশ-এর মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর ও ঐতিহাসিক।
শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার প্রাঙ্গণে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘আইসিসিআর দিবস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রণয় ভার্মা বলেন, ভারতীয় হাই কমিশন এবং আইজিসিসি ভারতীয় কূটনীতির সাংস্কৃতিক হৃদস্পন্দন হিসেবে কাজ করছে, যা সীমান্ত অতিক্রম করে সাংস্কৃতিক সংলাপকে উৎসাহিত করে। তিনি আরও উল্লেখ করেন, দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহ্যবাহী সম্পর্ককে আরও শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দুই দেশের মধ্যে স্থায়ী সাংস্কৃতিক অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে হাইকমিশনার আইজিসিসি আয়োজিত দুই দিনব্যাপী চিত্র ক্যাম্প ‘সম্প্রীতি’র উদ্বোধন করেন।