সাম্প্রতিক :
শিশুদের হামের টিকা দিতে জাপানের টিকা বিশেষজ্ঞদের জোরালো সুপারিশ জাপানের নাগানোতে পরপর দুই ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই চবিতে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের ফের হামলা এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ এশিয়ায় জ্বালানি সরবরাহ জোরদারে ১০ বিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ১৮ মাসে ড. ইউনূস দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন: মনজিল মোরসেদ

চবিতে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের ফের হামলা

  • আপডেটের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মাত্র দুই দিনের ব্যবধানে আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনা ঘটেছে। এতে সময় টিভির প্রতিনিধি ও শহীদ ফরহাদ হোসেন হল সংসদের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিন আবির সরকার গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাতজন শিক্ষার্থী ইসলামিয়া হোটেলে খাবার শেষে ৩ নম্বর বাসে উঠছিলেন। এ সময় তাদের মধ্যে কিছুটা চিৎকার-চেঁচামেচি হলে স্থানীয় এক ব্যক্তি এর কারণ জানতে চান। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় জাহিন আবির ঘটনাটি ধারণ করতে ক্যামেরা বের করলে এক হামলাকারী তাকে লক্ষ্য করে কাঠ দিয়ে আঘাত করে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় জাহিন আবির ছাড়াও আলিমূল শামীম ও আশিকুর রহমান আহত হন।

গুরুতর আহত জাহিন আবিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. মোহাম্মদ আবুল কাশেম জানান, তার বাম হাতের উপরের অংশে আঘাত লেগেছে এবং এক্স-রে করার প্রয়োজন হওয়ায় তাকে রেফার করা হয়েছে। অন্যদিকে আশিকুর রহমানের ঘাড় ও হাতে আঘাত পাওয়া গেছে, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। শিক্ষার্থীরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

চাকসুর নেতারা অভিযোগ করে বলেন, এ ধরনের হামলার ঘটনা নতুন নয় এবং প্রতিবারই আশ্বাস মিললেও কার্যকর ব্যবস্থা দেখা যায় না। শহীদ ফরহাদ হোসেন হলের ভিপি মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, শাস্তির অভাবে এসব ঘটনা বারবার ঘটছে, যা শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে।

এদিকে হামলার সঙ্গে জড়িত হিসেবে স্থানীয় ফকিরাহাট এলাকার বাসিন্দা মোহাম্মদ ইমনের নাম উঠে এসেছে, যার বিরুদ্ধে আগেও মামলা রয়েছে বলে জানা গেছে।
হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com