সাম্প্রতিক :
১০ আগস্টের পর ড. ইউনূস ভিভিআইপি সুবিধা পাবেন না নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ৫ মামলায় আইভীর জামিন নিয়ে আদেশ ৩ মে নিইগাতায় পুনরায় চালু হওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন জাপানের শিল্পমন্ত্রীর ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ, সংসদে এমপি আব্দুল বাতেনের বক্তব্য শেরেবাংলা ছিলেন সর্বজনীন নেতা: প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন রাজনৈতিক সৌহার্দ্য বজায় রেখে গণতন্ত্র এগিয়ে নেওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের উদ্ভাবকদের যথাযথ স্বীকৃতি নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০ আগস্টের পর ড. ইউনূস ভিভিআইপি সুবিধা পাবেন না

  • আপডেটের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর ‘ভেরি ভেরি ইমপরট্যান্ট পারসন’ (ভিভিআইপি) মর্যাদার মেয়াদ ছয় মাস কমানো হয়েছে। ফলে আগামী ১০ আগস্টের পর তিনি আর এই বিশেষ মর্যাদা ও সংশ্লিষ্ট সুবিধা ভোগ করবেন না এবং সাধারণ নাগরিকের মতোই চলাফেরা করবেন।

সরকারের একাধিক উচ্চপর্যায়ের সূত্র জানায়, পূর্বে জারি করা প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য এই মর্যাদা দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা পুনর্বিবেচনা করে মেয়াদ ছয় মাস নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত তিনি বিশেষ নিরাপত্তা সুবিধা পাবেন।

জানা গেছে, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে তাকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের আওতায় সেই সিদ্ধান্ত সংশোধন করা হয়।

ভিভিআইপি মর্যাদার আওতায় তিনি এতদিন বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর কঠোর নিরাপত্তা সুবিধা পেয়ে আসছিলেন। তার বাসভবন ও কর্মস্থলে নিরাপত্তা, বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ তল্লাশি এবং দেশ-বিদেশ সফরে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থাও এই সুবিধার অন্তর্ভুক্ত ছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে জুলাই অভ্যুত্থান-এর পর সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে ৮ আগস্ট ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব ছাড়েন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com