সাম্প্রতিক :
ভিয়েতনাম ও অস্ট্রেলিয়া সফর করবেন জাপানের প্রধানমন্ত্রী বিরোধী দলের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর বৈঠক হামে আক্রান্তদের ৭৪ শতাংশই ছিল টিকার বাইরে : ডিজি স্বাস্থ্য অধিদফতর সংসদে মুক্তিযোদ্ধা সদস্যদের নামের আগে ‘বীর’ ব্যবহারের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এনআইডি আবেদনে ‘সনদ’ বাধ্যতামূলক করল ইসি মে মাসে জাপানে তেল সরবরাহের প্রায় ৬০ শতাংশ আসবে বিকল্প উৎস থেকে পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

সংসদে মুক্তিযোদ্ধা সদস্যদের নামের আগে ‘বীর’ ব্যবহারের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদে মুক্তিযোদ্ধা সংসদ সদস্যদের নামের আগে ‘বীর মুক্তিযোদ্ধা’ শব্দ ব্যবহার করে সম্বোধনের প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার (২৯ এপ্রিল) সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শামা ওবায়েদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণের অংশ হিসেবে সংসদে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা সদস্যদের নাম উচ্চারণের সময় ‘বীর মুক্তিযোদ্ধা’ উপাধি ব্যবহার করা হলে তা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবে। একই সঙ্গে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও সচেতন হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকার ও বিরোধী উভয় দলেই মুক্তিযোদ্ধা সদস্য রয়েছেন। সংসদের ভেতরে এ ধরনের প্রথা চালু করা গেলে তা সমাজের অন্যান্য ক্ষেত্রেও অনুসরণ করা সম্ভব হবে।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মুক্তিযোদ্ধার সংজ্ঞায় ইতোমধ্যে পরিবর্তন আনা হয়েছে, যা সংসদ অনুমোদন করেছে। বর্তমানে যারা সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, তারাই মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হন এবং অন্যরা মুক্তিযুদ্ধের সহায়ক হিসেবে গণ্য হন।

তিনি আরও বলেন, সংসদে সাধারণত আসনভিত্তিক পরিচয়ে বক্তব্য দেওয়া হয়। তবে কেউ প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে নিশ্চিত হলে, সেই অনুযায়ী তাকে উল্লেখ করার চেষ্টা করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com