সাম্প্রতিক :
ভিয়েতনাম ও অস্ট্রেলিয়া সফর করবেন জাপানের প্রধানমন্ত্রী বিরোধী দলের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর বৈঠক হামে আক্রান্তদের ৭৪ শতাংশই ছিল টিকার বাইরে : ডিজি স্বাস্থ্য অধিদফতর সংসদে মুক্তিযোদ্ধা সদস্যদের নামের আগে ‘বীর’ ব্যবহারের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এনআইডি আবেদনে ‘সনদ’ বাধ্যতামূলক করল ইসি মে মাসে জাপানে তেল সরবরাহের প্রায় ৬০ শতাংশ আসবে বিকল্প উৎস থেকে পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

হামে আক্রান্তদের ৭৪ শতাংশই ছিল টিকার বাইরে : ডিজি স্বাস্থ্য অধিদফতর

  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে হাম সংক্রমণ বৃদ্ধির পেছনে বড় কারণ হিসেবে টিকাবিহীন শিশুর সংখ্যা উঠে এসেছে। অধিদফতরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস বুধবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, আক্রান্ত রোগীদের মধ্যে ৭৪ শতাংশই হাম-রুবেলা (এমআর) টিকা নেয়নি। এছাড়া ১৪ শতাংশ শিশু টিকার মাত্র একটি ডোজ গ্রহণ করেছে।

তিনি জানান, হাম সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং কোনো শিশুকে টিকার বাইরে রাখা হবে না। বর্তমানে দেশে হামের সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে থাকলেও তা দ্রুত কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিশেষ করে ৩০টি উপজেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করে যে বিশেষ টিকাদান কার্যক্রম চালানো হয়েছিল, সেখানে ইতোমধ্যে সংক্রমণ কমতে শুরু করেছে বলে জানান মহাপরিচালক।

এ সময় তিনি অভিভাবকদের প্রতি পরামর্শ দিয়ে বলেন, শিশু হামে আক্রান্ত হলে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর না করাই ভালো, কারণ সব হাসপাতালেই পৃথক চিকিৎসা ব্যবস্থা চালু রয়েছে।

তিনি আরও জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে নিয়মিত টিকাদান কর্মসূচির জন্য নতুন টিকা দেশে পৌঁছাবে।
এছাড়া ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় সরকার বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে বলে জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com