সাম্প্রতিক :
ভিয়েতনাম ও অস্ট্রেলিয়া সফর করবেন জাপানের প্রধানমন্ত্রী বিরোধী দলের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর বৈঠক হামে আক্রান্তদের ৭৪ শতাংশই ছিল টিকার বাইরে : ডিজি স্বাস্থ্য অধিদফতর সংসদে মুক্তিযোদ্ধা সদস্যদের নামের আগে ‘বীর’ ব্যবহারের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এনআইডি আবেদনে ‘সনদ’ বাধ্যতামূলক করল ইসি মে মাসে জাপানে তেল সরবরাহের প্রায় ৬০ শতাংশ আসবে বিকল্প উৎস থেকে পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর বৈঠক

  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-এর কৃষিমন্ত্রী ও সরকারের বিশেষ দূত সুজুকি নরিকাজু-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জাপানি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানায় এবং বাংলাদেশ–জাপান সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করে। পাশাপাশি দু’দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) কার্যকরভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সুজুকি নরিকাজু বাংলাদেশে জাপানি খাদ্যপণ্য রপ্তানি বৃদ্ধি এবং কৃষি ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও জাপান দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। তিনি তরুণদের কর্মসংস্থান সৃষ্টিকে বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে কৃষি, ইলেকট্রনিকস এবং অটোমোবাইল খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাপানে দক্ষ জনশক্তি রপ্তানি বাড়াতে আগ্রহী, বিশেষ করে স্বাস্থ্যসেবা ও কৃষি খাতে প্রশিক্ষিত জনবল পাঠানোর সম্ভাবনা রয়েছে। জাপানি প্রতিনিধি দল এসব প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করে।

বৈঠকে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতিও আলোচনায় উঠে আসে। এর মধ্যে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, ঢাকা মেট্রোরেল এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল দ্রুত বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।

এছাড়া, রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের পক্ষ থেকে ১৭ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার বিষয়টি উল্লেখ করা হয়। প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেন।
বৈঠক শেষে জাপানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেশটিতে সফরের আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে জাপান সফরের আগ্রহ প্রকাশ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com