সাম্প্রতিক :
সড়ক ও রেলপথের আশেপাশে হবে না পশুর হাট : স্বরাষ্ট্রমন্ত্রী ১০ হাজার অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ টানা ৪৫ বছর জাপানে শিশু জনসংখ্যা হ্রাস ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে একটি ওয়ার্কিং টিম গঠনে সম্মত জাপান এবং ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা প্রধান তিন মামলায় সাবেক রেলমন্ত্রী সুজনের জামিন নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নেই: ডা. জাহেদ উর রহমান তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আইনজীবী জানালেন ‘স্মৃতি শক্তি নেই’ চীনের বাণিজ্যিক জোটে যেতে প্রস্তুত বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে রিট

সড়ক ও রেলপথের আশেপাশে হবে না পশুর হাট : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ লক্ষ্যে মহাসড়ক ও রেললাইনের অতি সন্নিকটে কোনো ধরনের পশুর হাট বসতে দেওয়া হবে না বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেশনে ডিসিদের দেওয়া নির্দেশনার বিষয়টি সাংবাদিকদের জানান তিনি। অতীতে সড়কের ওপর হাট বসানোর কারণে সৃষ্ট যানজট ও ভোগান্তির অভিজ্ঞতা থেকে এবার আগেভাগেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। জেলা প্রশাসন ও পুলিশকে সমন্বিতভাবে এ নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখতে বড় হাটগুলোতে পুলিশের বিশেষ নজরদারি থাকবে। প্রয়োজনে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে এবং জাল নোট শনাক্তে প্রয়োজনীয় মেশিন সরবরাহ করা হবে। ব্যাংকগুলোকে এ বিষয়ে সক্রিয় থাকতে বলা হয়েছে। এছাড়া অবৈধভাবে হাট বসানো ঠেকাতে মোবাইল কোর্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

কোরবানির পশুর চামড়া ব্যবস্থাপনায় মন্ত্রী বলেন, গ্রাম ও উপজেলা পর্যায়ে সাত দিন পর্যন্ত লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করতে হবে এবং এ সময়ের মধ্যে ঢাকায় চামড়া আনা যাবে না। এতে রাজধানীর প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার ওপর চাপ কমবে এবং চামড়া নষ্ট হওয়া রোধ হবে। এ জন্য প্রয়োজনীয় লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

ঈদযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তরে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল স্থাপন করা হবে। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি থাকবে। পাশাপাশি ফেরিঘাটগুলোতে নৌ-দুর্ঘটনা এড়াতে জেলা প্রশাসন ও নৌ-পরিবহন বিভাগকে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মাঠ পর্যায়ের সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি কমে এবং স্বস্তি ফিরে আসে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com