সাম্প্রতিক :
মুফতি আমির হামজাকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ আজ বাংলাদেশ-উজবেকিস্তান রুটে ফ্লাইট চালুর অনুরোধ জানালেন অর্থমন্ত্রী খাদ্যশস্যের মজুত ছাড়িয়েছে ১৬ লাখ ৯০ হাজার মেট্রিক টন ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা আদিবাসী আইনু জনগোষ্ঠীর দেহাবশেষ জাপানের কাছে হস্তান্তর করেছে ব্রিটিশ যাদুঘর জাপানের শিল্পমন্ত্রী মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনা করেছেন এবার বাড়ল লঞ্চের ভাড়া হাম পরীক্ষার কিট শেষের পথে, ১১ মের পর বন্ধ হতে পারে নমুনা পরীক্ষা!

ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বিপ্লবী ছাত্র মৈত্রী দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম-এর বিচারের দাবি জানিয়েছে।

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটির নেতারা এ দাবি জানান। একই সঙ্গে হামের পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হামের বিস্তার রোধে সাবেক প্রশাসনের ব্যর্থতার কারণে বহু শিশুর প্রাণহানি ঘটেছে। তারা বলেন, পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এবং জনস্বাস্থ্য সংকটকে গুরুত্ব দেওয়া হয়নি।

সংগঠনটির সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলায় হামের প্রকোপ ছড়িয়ে পড়েছে। তিনি দাবি করেন, দ্রুত হামকে মহামারি ঘোষণা করে সর্বাত্মক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

এ সময় তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান প্রশাসন—কেউই পরিস্থিতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেয়নি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপনে আপত্তির ঘটনাতেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ বলেন, দেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে তিন শতাধিক শিশু হাসপাতালে মৃত্যুবরণ করেছে বলে তাদের দাবি। তিনি অভিযোগ করেন, সংকটময় সময়ে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত জনস্বাস্থ্য উদ্যোগ দেখা যায়নি।

সমাবেশে সংগঠনের সভাপতি দিলীপ রায় বলেন, হামের বর্তমান পরিস্থিতি একটি মানবসৃষ্ট সংকট। তিনি শিশুদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com