প্রতিরক্ষা সরঞ্জাম খাতে সহযোগিতা জোরদার করছে জাপান ও তুরস্ক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ইস্তাম্বুল-এ আয়োজিত বৃহৎ আন্তর্জাতিক প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শনীতে বিশ্বের ১ হাজার ৭০০-র বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মঙ্গলবার শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনীতে অত্যাধুনিক ড্রোন, প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন সামরিক প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।

বিশ্বের অন্যতম ড্রোন রপ্তানিকারক দেশ হিসেবে তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা শিল্পে দ্রুত অগ্রগতি অর্জন করেছে। দেশটির তৈরি ড্রোন ও সামরিক প্রযুক্তি আন্তর্জাতিক বাজারে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

এদিকে গত বছর জাপান সরকার ন্যাটো সদস্য তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একটি চুক্তিতে পৌঁছায়। সেই ধারাবাহিকতায় এবার দুই দেশের কর্মকর্তারা প্রতিরক্ষা সরঞ্জাম খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে চুক্তিপত্র বিনিময় করেছেন।

উভয় দেশ আশা করছে, দুই দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলো যৌথভাবে ড্রোনসহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম উন্নয়নে কাজ করবে। এর মাধ্যমে শুধু প্রযুক্তিগত সহযোগিতাই নয়, বরং কৌশলগত সম্পর্কও আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com