📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
জাপানটোকিওতে বাংলাদেশ দূতাবাস ও গিফু শতোকু গাকুয়েন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানজাপানজাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেন…জাপানটোকিওতে বাংলাদেশ দূতাবাস ও গিফু শতোকু গাকুয়েন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরজাপানটোকিওতে বাংলাদেশ দূতাবাস ও Gifu Shotoku Gakuen University-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিতরাজনীতিবাংলাদেশের মাটিতে শেখ হাসিনা পা রাখতে পারবেন না: রিজভীবাংলাদেশমোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তাররাজনীতিস্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারতরাজনীতিশেখ হাসিনার বিচার করার আগে, কর্নেল অলির বিচার করতে হবে: বিএনপি নেত্রী পাপিয়াঅর্থনীতি‘১৭ হাজার টাকা মজুরি শ্রমিক স্বার্থবিরোধী মনে করি, এই প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করছি।’শিক্ষাশিক্ষার প্রকৃত মর্যাদা কোথায়?জাপানটোকিওতে বাংলাদেশ দূতাবাস ও গিফু শতোকু গাকুয়েন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানজাপানজাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেন…জাপানটোকিওতে বাংলাদেশ দূতাবাস ও গিফু শতোকু গাকুয়েন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরজাপানটোকিওতে বাংলাদেশ দূতাবাস ও Gifu Shotoku Gakuen University-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিতরাজনীতিবাংলাদেশের মাটিতে শেখ হাসিনা পা রাখতে পারবেন না: রিজভীবাংলাদেশমোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তাররাজনীতিস্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারতরাজনীতিশেখ হাসিনার বিচার করার আগে, কর্নেল অলির বিচার করতে হবে: বিএনপি নেত্রী পাপিয়াঅর্থনীতি‘১৭ হাজার টাকা মজুরি শ্রমিক স্বার্থবিরোধী মনে করি, এই প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করছি।’শিক্ষাশিক্ষার প্রকৃত মর্যাদা কোথায়?

মুফতি রুহুল আমীনের নিঃশর্ত মুক্তির দাবি পীর সাহেব দেওনার

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমীনের রিমান্ড বাতিল করে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন দেওনার পীর সাহেব অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। বুধবার (২৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে পীর সাহেব বলেন, রুহুল আমীন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না; পুরোনো মামলায় তাঁকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হৃদরোগ ও উচ্চ রক্তচাপে ভুগছেন; রিমান্ডে তাঁর বড় ধরনের ঝুঁকি রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

গত ১৮ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানা এলাকার একটি বাসা থেকে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রুহুল আমীনকে আটক করা হয়। ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় সংঘর্ষের ঘটনায় দায়ের করা পল্টন থানার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

ওই মামলায় তাঁর বিরুদ্ধে মারধর ও হামলার অভিযোগ আনা হয়েছে। তবে তাঁর আইনজীবী আদালতে বলেছেন, ঘটনার সময় রুহুল আমীন মসজিদে উপস্থিত ছিলেন না। গত ১৯ নভেম্বর আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২৩ নভেম্বর আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশও এক সভায় রুহুল আমীনের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানায়।

ছবি: সংগৃহীত

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑