১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় দর্শনার্থী প্রবেশে নতুন নির্দেশনা দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) তথ্য অধিদফতরের হ্যান্ডআউটে এ নির্দেশনা জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজের জন্য ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধের ভেতরে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে।
১৬ ডিসেম্বর ভোরের রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা চলে যাওয়ার পর — সকাল সাড়ে ৮টা থেকে — সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের ফটক খুলে দেওয়া হবে। এর আগ পর্যন্ত প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।
এ ছাড়া গাবতলী–সাভার মহাসড়কের দুই পাশে তোরণ, ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগানো যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
ছবি: সংগৃহীত



