📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
কমিউনিটিটোকিওতে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ মঞ্চস্থ করলেন জাপানি শিক্ষার্থীরারাজনীতিশেখ হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলীশোবিজমিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবেশোবিজমিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি: টপ ৩০-এ যেতে ভোটের আহ্বানশোবিজবগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খানরাজনীতি১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনাখেলাধুলাকিংবদন্তিদের আড্ডায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসানরাজনীতিবিএনপির কাঁধে চেপে জামাতের শাসন? — মাসুদ কামালের মন্তব্যজাপানজাপানে বাংলায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নিয়ে শাহাদাত হোসেনের আহ্বানমতামতপ্রয়াত সাংবাদিক মঞ্জুরুল হককে নিয়ে স্মৃতিচারণকমিউনিটিটোকিওতে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ মঞ্চস্থ করলেন জাপানি শিক্ষার্থীরারাজনীতিশেখ হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলীশোবিজমিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবেশোবিজমিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি: টপ ৩০-এ যেতে ভোটের আহ্বানশোবিজবগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খানরাজনীতি১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনাখেলাধুলাকিংবদন্তিদের আড্ডায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসানরাজনীতিবিএনপির কাঁধে চেপে জামাতের শাসন? — মাসুদ কামালের মন্তব্যজাপানজাপানে বাংলায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নিয়ে শাহাদাত হোসেনের আহ্বানমতামতপ্রয়াত সাংবাদিক মঞ্জুরুল হককে নিয়ে স্মৃতিচারণ

পুলিশের কাছে গোয়েন্দা তথ্য: নাশকতাকারীদের ‘টার্গেট’ এখন রাষ্ট্রীয় স্থাপনা

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, থানা ও যানবাহন লক্ষ্য করে ধারাবাহিক নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পুলিশের কাছে থাকা গোয়েন্দা তথ্য অনুযায়ী, নাশকতাকারীদের লক্ষ্য এখন রাষ্ট্রীয় স্থাপনা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৭ নভেম্বর—এই ১১ দিনে দেশের বিভিন্ন স্থানে ৫৭টি পরিবহনে অগ্নিসংযোগ এবং ৭০টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন ৬০ জন। ডিএমপি জানিয়েছে, নাশকতায় জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় মঙ্গলবারের হামলা ও অগ্নিসংযোগে পুলিশের আটটি গাড়ি ও আটটি মোটরসাইকেল পুড়ে গেছে, আহত হয়েছেন সাত পুলিশ সদস্য। এর আগে ঢাকার পল্লবী থানা ও সিআইডি কার্যালয় লক্ষ্য করেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি কামারুম মুনিরা বলেছেন, নিষিদ্ধ কোনো সংগঠনের কর্মসূচির নামে নাশকতা বা জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তবে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সতর্ক থাকবে। রাজধানীর প্রবেশমুখে তল্লাশিচৌকি, ব্লক রেইড ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑