📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
কমিউনিটিটোকিওতে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ মঞ্চস্থ করলেন জাপানি শিক্ষার্থীরারাজনীতিশেখ হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলীশোবিজমিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবেশোবিজমিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি: টপ ৩০-এ যেতে ভোটের আহ্বানশোবিজবগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খানরাজনীতি১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনাখেলাধুলাকিংবদন্তিদের আড্ডায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসানরাজনীতিবিএনপির কাঁধে চেপে জামাতের শাসন? — মাসুদ কামালের মন্তব্যজাপানজাপানে বাংলায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নিয়ে শাহাদাত হোসেনের আহ্বানমতামতপ্রয়াত সাংবাদিক মঞ্জুরুল হককে নিয়ে স্মৃতিচারণকমিউনিটিটোকিওতে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ মঞ্চস্থ করলেন জাপানি শিক্ষার্থীরারাজনীতিশেখ হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলীশোবিজমিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবেশোবিজমিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি: টপ ৩০-এ যেতে ভোটের আহ্বানশোবিজবগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খানরাজনীতি১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনাখেলাধুলাকিংবদন্তিদের আড্ডায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসানরাজনীতিবিএনপির কাঁধে চেপে জামাতের শাসন? — মাসুদ কামালের মন্তব্যজাপানজাপানে বাংলায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নিয়ে শাহাদাত হোসেনের আহ্বানমতামতপ্রয়াত সাংবাদিক মঞ্জুরুল হককে নিয়ে স্মৃতিচারণ

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে চালানো সামরিক অভিযানের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করবে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মামলাটি করে। এতে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের জন্য রাষ্ট্র হিসেবে মিয়ানমারকে দায়ী করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইসিজের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি গণহত্যার দায় প্রতিষ্ঠিত হতে পারে।

২০১৭ সালের আগস্ট-সেপ্টেম্বরে রাখাইনে সামরিক অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন। গাম্বিয়ার আইনজীবীদের দাবি, দীর্ঘদিনের বৈষম্য, ১৯৮২ সালের নাগরিকত্ব আইন ও ২০১৭ সালের অভিযান মিলিয়ে গণহত্যার উদ্দেশ্য প্রমাণিত হয়। অন্যদিকে মিয়ানমারের দাবি, অভিযানে যুদ্ধাপরাধ হয়ে থাকলেও তা গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করে না।

রায়ে মিয়ানমারের রাষ্ট্রীয় দায়ের পাশাপাশি রোহিঙ্গাদের ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনের বিষয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑