📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
কমিউনিটিটোকিওতে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ মঞ্চস্থ করলেন জাপানি শিক্ষার্থীরারাজনীতিশেখ হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলীশোবিজমিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবেশোবিজমিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি: টপ ৩০-এ যেতে ভোটের আহ্বানশোবিজবগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খানরাজনীতি১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনাখেলাধুলাকিংবদন্তিদের আড্ডায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসানরাজনীতিবিএনপির কাঁধে চেপে জামাতের শাসন? — মাসুদ কামালের মন্তব্যজাপানজাপানে বাংলায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নিয়ে শাহাদাত হোসেনের আহ্বানমতামতপ্রয়াত সাংবাদিক মঞ্জুরুল হককে নিয়ে স্মৃতিচারণকমিউনিটিটোকিওতে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ মঞ্চস্থ করলেন জাপানি শিক্ষার্থীরারাজনীতিশেখ হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলীশোবিজমিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবেশোবিজমিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি: টপ ৩০-এ যেতে ভোটের আহ্বানশোবিজবগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খানরাজনীতি১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনাখেলাধুলাকিংবদন্তিদের আড্ডায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসানরাজনীতিবিএনপির কাঁধে চেপে জামাতের শাসন? — মাসুদ কামালের মন্তব্যজাপানজাপানে বাংলায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নিয়ে শাহাদাত হোসেনের আহ্বানমতামতপ্রয়াত সাংবাদিক মঞ্জুরুল হককে নিয়ে স্মৃতিচারণ

প্রয়াত সাংবাদিক মঞ্জুরুল হককে নিয়ে স্মৃতিচারণ

শেয়ার করুন:FacebookXLINE

আমরা পরস্পর প্রিয় ছিলাম না। পছন্দ করতাম না। সে আমাকে না, আমি তাকে না। তো সেটা হতেই পারে। সবার সবাইকে পছন্দ হবে নেতো নয়।

১৯৯৮ সালে বাংলাদেশ সাংবাদিক-লেখক ফোরাম প্রতিষ্ঠা করা হয়। তখন মঞ্জুরুল হক সাহেব আমাদের সঙ্গে যুক্ত হননি। কারা কারা ছিলেন প্রথমে? ড. হাবিব সিদ্দিকী, আমি, কবিরত্ন এম এ সবুর, সাহিত্যিক নূরুল হক, লেখক মাজহারুল ইসলাম, কবি ও শিক্ষক সালেহা খাতুন, সাহিত্যিক ও গল্পকার মিসেস দিলরুবা খাতুন, সাহিত্যিক সিরাজুল ইসলাম ফকির, সাহিত্যিক কামরুল হাসান সেলিম, কবি রফিক হাসান, জিয়া উদ্দিন, শিক্ষক আফসার সাহেব, শিল্পী আবদুল মান্নান তরফদার, সাহিত্যিক মাকসুদুল হক, কূটনীতিক ও কবি মির্জা শাকিল, সাংবাদিক আমিরুল ইসলাম, সাংবাদিক আবু কাউসারসহ অনেকে। জাপানে বাংলাদেশ কমিউনিটির একমাত্র জ্যেষ্ঠতম লেখক প্রফেসর ড. সিরাজুল হক সাহেব যুক্ত হন, প্রধান উপদেষ্টা হিসেবে।

মঞ্জুরুল হক সাহেব ১৯৯৮ সালে আমাদের সঙ্গে যুক্ত হননি। তিনি যুক্ত হন অনেক পরে, ২০০৩ সালে মির্জা শাকিল সাহেবের সুপারিশে। শাকিল সাহেব তখন টোকিওতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব। শাকিল সাহেবের স্ত্রীকে আমরা ভাবি ডাকি। ভাবি শাকিল সাহেবকে বলেছিলেন মঞ্জুরুল হককে নিতে। শাকিল সাহেব আমাকে টেলিফোন করে সেকথা বলেন। তো সম্মানিত একজন কূটনীতিকের অনুরোধ রাখতেই হয়। আমি ফোরামের সবাইকে বুঝিয়ে তাকে নিই। তিনি ফোরামের প্রকাশনা সম্পাদক হন।

১৯৯১ সালে আমি সাপ্তাহিক মানচিত্র পত্রিকা প্রকাশ করি টোকিওতে। আমার পত্রিকার সম্পাদক ছিলেন সিদ্দিক ভাই (ড. হাবিব সিদ্দিকী)। আমি প্রকাশক। আমার পত্রিকার সম্পাদক বোর্ডে থাকেন প্রফেসর আবু সাঈদ সাহেব, সাংবাদিক রেজাউল হক, আরও দুজন।

প্রয়াত সাংবাদিক মঞ্জুরুল হককে নিয়ে স্মৃতিচারণ

মানচিত্রের একটি বিশেষ সংখ্যা বের হয়। এই সংখ্যায় লেখক শামসুল হক সাহেবের একটি সাক্ষাৎকার ছাপা হয়। শামসুল হকের সাক্ষাৎকার নিয়েছিলেন জাপান যুবলীগের তৎকালীন সাধারণ সম্পাদক ইমাম হোসেন। এই সাক্ষাৎকারটি মঞ্জুরুল হক সাহেব রি-রাইট করে তার নিজের পত্রিকায় ছাপেন—মার্জিনে লিখে দেন যে আমি তাকে সেটা লিখতে বলেছি! আমি এটা জেনে খুবই বিরক্ত হই। আমি শামসুল হক সাহেবকে এ কথা জানালে তিনি আমাকে বলেন—এটা অত্যন্ত গর্হিত কাজ।

এরপর ১৯৯৩ সালে বেনারসী পল্লী খ্যাত বাংলাদেশি শাড়ির দোকানের জাপানি মালিক হাশিমোতো সান আমাকে কিয়োদো বার্তা সংস্থার দোভাষীর কাজ দেন। আমি তখন কিয়োদো বার্তা সংস্থায় ফ্রিল্যান্স দোভাষী হিসেবে কাজ শুরু করি।

মঞ্জুরুল হক সাহেবকে সাংবাদিকতায় আমি এনেছি—এ কথা তো তিনি স্বীকার করবেন না। কারণ তিনি তো সাংবাদিকতায় অনেক পরে এসেছেন।

জাপানে বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে সিনিয়র লেখক হিসেবে পরিচিত ড. সিরাজুল হক সাহেবের পাণ্ডিত্য ছিল অসাধারণ। তার তুলনায় মঞ্জুরুল হক সাহেব লেখক হিসেবে তেমন কিছুই নন। তবুও তাকে লেখক বলা হতো। তিনি খুব একটা লেখালেখি করতেন না। যেটুকু লিখতেন, তা নিয়েও প্রশ্ন ছিল। কিন্তু এসব কথা কেউ বলত না।

ফোরামের অনেক সদস্যের সঙ্গে মঞ্জুরুল হক সাহেবের সম্পর্ক ভালো ছিল না। তার আচরণের কারণে অনেকেই তার সঙ্গে কাজ করতে চাইতেন না। ফোরামের সভাপতি হিসেবে আমাকে প্রায়ই এসব সামাল দিতে হতো।

তিনি বাইরে বড় বড় কথা বলতেন, কিন্তু কাজের বেলায় তেমন কিছু ছিল না। তার লেখার মান নিয়েও প্রশ্ন উঠত।

তিনি আমাকে সভাপতি হিসেবে মানতেন না। কিন্তু সভাপতির কাছে অনুমোদন নিতেন। এই দ্বিমুখী আচরণ ছিল তার।

যাই হোক, আজ তিনি চিরবিদায় নিয়েছেন। এসব কথা এখন বলা ঠিক কি না জানি না। তবু সত্য তো সত্যই।

পরিশেষে, আমি তার বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করি৷

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑