নিজস্ব প্রতিবেদক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান। বার্তা সংস্থা রয়টার্সের এক্সক্লুসিভ প্রতিবেদনে মঙ্গলবার (২৪ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে; হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে এ কথা জানিয়েছেন।
মুখপাত্রের দাবি, হাসিনা সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। বাতিল হওয়া পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফেরত পেতে তার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনেও চিঠি দিয়েছেন।
তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রয়টার্সকে বলেছেন, বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
প্রসঙ্গত, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ছবি: ফাইল ছবি (সংগৃহীত)



