নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় আগুন দেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ। আগুনের ঘটনার একটি ভিডিওচিত্রও প্রকাশ করা হয়েছে।
গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। একই সময়ে দেশজুড়ে যানবাহন ও স্থাপনায় নাশকতার আগুনের ঘটনাও ঘটছে।
নানকের বাসায় আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কারা আগুন দিয়েছে, সে বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গতকাল বুধবার অর্থপাচারের অভিযোগে নানক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।



