নিজস্ব প্রতিবেদক
মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা পেলেন না বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় পুয়ের্তো রিকোর সান হুয়ানে শুরু হয় ৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে ১১৬ দেশের প্রতিযোগী অংশ নেন।
জনগণের ভোটে (পিপলস চয়েস) মাহি ফিনালের প্রায় এক ঘণ্টা আগ পর্যন্ত এগিয়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত ইকুয়েডরের ডালিয়া বুকারাম জনগণের ভোটে জিতে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন। সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে বাছাই করা সেরা ৩০-এ মাহির নাম ওঠেনি; এখানেই শেষ হলো তাঁর মিস ইউনিভার্সের যাত্রা।
গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে মিস ইউনিভার্সের সেরা ৩০-এ তুলেছিলেন। বাংলাদেশ প্রথম এই প্রতিযোগিতায় অংশ নেয় ২০১৯ সালে (শিরিন আকতার শীলা); ২০২৪ সালে অংশ নেন আনিকা আলম।

