সাম্প্রতিক :
১৭ বছর পর লন্ডন থেকে এক মুফতি এসেছে দেশে, তারেক রহমানকে নিয়ে জামায়াত প্রার্থীর কটাক্ষ ছেলে ১০ দলীয় জোটের প্রার্থী, বাবা মাঠে ধানের শীষে বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের ‘লস’ হবে ৩৩০ কোটি টাকা! জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্ক অশনিসংকেত: ফরহাদ মজহার এবার সংসদ নির্বাচনে লড়ছেন ১৯৮১ প্রার্থী পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আর্জি বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিতে ভারতের সিদ্ধান্তে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের ছুটি পাবেন না যেসব সরকারি চাকরিজীবী বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন সাখাওয়াত টিপু

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগ

  • আপডেটের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

মাগুরার মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশের গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে এই অগ্নিকাণ্ডে ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

মহম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা জানান, দুষ্কৃতিকারীরা ব্যাংক ভবনে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অফিসের ভেতরের প্রয়োজনীয় নথি ও কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোহানা সুলতানা বলেন, রাতের নির্জন মুহূর্তে অজ্ঞাত ব্যক্তি জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন লাগায়। এতে অফিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র নষ্ট হয়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি। তদন্তের মাধ্যমে ক্ষতির পরিমাণ জানা যাবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com