৪ ডিসেম্বর থেকে বাংলা একাডেমিতে ‘বিজয় বইমেলা ২০২৫’

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) আগামী ৪ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে ১০ দিনব্যাপী ‘বিজয় বইমেলা ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে। বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিসেম্বর বিজয়ের মাস—এই আবেগকে কেন্দ্র করেই মেলার নামকরণ করা হয়েছে। ইতোমধ্যে দেশের স্বনামধন্য সৃজনশীল প্রকাশনা সংস্থাগুলো মেলায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

আয়োজকরা জানান, বইকে সার্বজনীন জ্ঞানচর্চার মাধ্যম এবং সকল সময়ের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যেই এবারের এই আয়োজন। পাঠক, লেখক ও প্রকাশকদের মিলনমেলায় রূপ দিতে মেলার প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com