সাম্প্রতিক :
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও এসএডিসিএস-এর মধ্যে দ্বিপাক্ষিক সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত পাঁচ মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৯৪০ কোটি ডলার ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প ঢাকার তিন স্থানে আজও অবরোধ কর্মসূচি বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ নাহিদের অফিস নয়, গুলিবর্ষণ হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে: পুলিশ লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হ‌ওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট কাল রাজধানীর তিন স্থানে অবরোধের ঘোষণা দিয়ে সায়েন্স ল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা

মিরসরাইয়ে ওসির সঙ্গে জামায়াত প্রার্থীর কথোপকথন ফাঁস

  • আপডেটের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এবং চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমানের মধ্যে হওয়া কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সহায়তার প্রস্তাব দিচ্ছেন জামায়াতের এই প্রার্থী।

ভিডিওতে সাইফুর রহমানকে ওসির উদ্দেশে বলতে শোনা যায়, “আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান, পুলিশের সঙ্গে সহযোগী সদস্য প্রয়োজন হয়, আমি শিবির-জামায়াতের কর্মী দেব। যদি মনে করেন গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে, ইউনিয়নভিত্তিক টিম গঠন করেন, আমি বিশেষভাবে লোক সরবরাহ করব।”

ভিডিওটি প্রকাশের পর রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নির্বাচনী পরিবেশে এ ধরনের প্রস্তাব কতটা গ্রহণযোগ্য এবং তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতার ওপর কী প্রভাব ফেলতে পারে, সেটি নিয়েও প্রশ্ন উঠছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com