সাম্প্রতিক :
১৭ বছর পর লন্ডন থেকে এক মুফতি এসেছে দেশে, তারেক রহমানকে নিয়ে জামায়াত প্রার্থীর কটাক্ষ ছেলে ১০ দলীয় জোটের প্রার্থী, বাবা মাঠে ধানের শীষে বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের ‘লস’ হবে ৩৩০ কোটি টাকা! জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্ক অশনিসংকেত: ফরহাদ মজহার এবার সংসদ নির্বাচনে লড়ছেন ১৯৮১ প্রার্থী পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আর্জি বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিতে ভারতের সিদ্ধান্তে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের ছুটি পাবেন না যেসব সরকারি চাকরিজীবী বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন সাখাওয়াত টিপু

ভারতে সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনায় বাংলাদেশর উদ্বেগ

  • আপডেটের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

সম্প্রতি ভারতে মুসলিম ও খ্রিষ্টানসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এসব ঘটনাকে ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখছে ঢাকা।

রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানান মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মাহবুবুল আলম। তিনি বলেন, ভারতে মুসলিম ও খ্রিষ্টানসহ সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচার আটক এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনা গভীরভাবে উদ্বেগজনক।

মাহবুবুল আলম জানান, চলতি মাসে ভারতের ওড়িশায় মুসলিম যুবক জুয়েল রানাকে নৃশংসভাবে হত্যা, বিহারে মুহাম্মদ আতাহার হোসেনের হত্যাকাণ্ড, কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তিকে হত্যার ঘটনা এবং বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিষ্টানদের ওপর গণপিটুনি ও সহিংসতার খবর বাংলাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি আরও বলেন, গত সপ্তাহে বড়দিন উদযাপন উপলক্ষে ভারতের বিভিন্ন স্থানে খ্রিষ্টানদের ওপর সংঘটিত সহিংসতার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। বাংলাদেশ এসব ঘটনাকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে বিবেচনা করছে, যা একটি সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত নেতিবাচক বার্তা বহন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশ প্রত্যাশা করে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করবে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রতিটি দেশেরই দায়িত্ব নিজ নিজ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করা। আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার আলোকে এই দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com