নির্বাচন কমিশনে প্রথম দিনের আপিল শুনানিতে ৫২টি আবেদন মঞ্জুর

  • আপডেটের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির প্রথম দিনে নির্বাচন কমিশন (ইসি) ৫২টি আবেদন মঞ্জুর করেছে। শনিবার অনুষ্ঠিত শুনানিতে এসব সিদ্ধান্ত দেওয়া হয়।

ইসি সূত্রে জানা গেছে, মঞ্জুর হওয়া আবেদনের মধ্যে ৫১টি ছিল মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল। এ ছাড়া মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা একটি আপিলও মঞ্জুর করা হয়েছে।

মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুর হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস. এ. কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।

শনিবারের শুনানিতে নির্বাচন কমিশন আরও ১৫টি আপিল আবেদন না-মঞ্জুর করেছে। পাশাপাশি ৩টি আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি চলবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com