সাম্প্রতিক :
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও এসএডিসিএস-এর মধ্যে দ্বিপাক্ষিক সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত পাঁচ মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৯৪০ কোটি ডলার ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প ঢাকার তিন স্থানে আজও অবরোধ কর্মসূচি বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ নাহিদের অফিস নয়, গুলিবর্ষণ হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে: পুলিশ লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হ‌ওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট কাল রাজধানীর তিন স্থানে অবরোধের ঘোষণা দিয়ে সায়েন্স ল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে কিশোরীর মৃত্যু

  • আপডেটের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে হোয়াইক্যংয়ের তেচ্ছি ব্রিজ এলাকায় এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত কিশোরীর নাম মাহিয়া সুলতানা আফরান (৮)। সে হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকার জসিম উদ্দিনের মেয়ে। সীমান্ত এলাকায় গোলাগুলির সময় গুলিটি এসে তাদের এলাকায় লাগে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় জনতা। সকাল ১০টা থেকে সংবাদ লেখা পর্যন্ত তারা কক্সবাজার–টেকনাফ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজারের চার আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ জাহান চৌধুরী ঘটনাস্থলে পৌঁছান। তিনি উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানান এবং বেড়িবাঁধের দিকে না যেতে সতর্ক করেন। এ সময় তিনি নিহত শিশুর বাবা জসিম উদ্দিনকে বুকে জড়িয়ে ধরে সমবেদনা জানান।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, একজন কিশোরী নিহত হওয়ার খবর তিনি পেয়েছেন। তবে ঘটনার বিস্তারিত তথ্য এখনো সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com