সাম্প্রতিক :
এশিয়ায় জ্বালানি সরবরাহ জোরদারে ১০ বিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ১৮ মাসে ড. ইউনূস দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন: মনজিল মোরসেদ স্বাধীনতা পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ‘বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণের অভিযোগে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে’ বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

বাংলাদেশ জাতীয় জাদুঘরে চিলড্রেন লাইব্রেরি–এর শুভ উদ্বোধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে দুই দেশের যৌথ উদ্যোগে বাংলাদেশ জাতীয় জাদুঘরে শিশুদের জন্য ‘চিলড্রেন লাইব্রেরি’ উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে এ সংক্রান্ত ToR (Terms of Reference) স্বাক্ষর অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলড্রেন বুক ফরেস্টের স্টিয়ারিং কমিটির সভাপতি মি. মিতসুরা ইজুমো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব তানজিম ওয়াহাব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব জনাব মো. সাদেকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন জাপানের চিলড্রেন বুক ফরেস্ট ও জাপানিজ কমিউনিটির সদস্যবৃন্দ, জাপান দূতাবাসের প্রতিনিধি, জাইকার প্রতিনিধি, স্থপতি এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কীপার জনাব আসমা ফেরদৌসি।

আয়োজকরা জানান, এই চিলড্রেন লাইব্রেরির মাধ্যমে শিশুদের পাঠাভ্যাস গড়ে তোলা, সৃজনশীল চিন্তা বিকাশ এবং সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। একইসঙ্গে এটি বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষা ও সংস্কৃতিভিত্তিক সহযোগিতাকে নতুন মাত্রা দেবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com