রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

  • আপডেটের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম, চলমান বিচারিক প্রক্রিয়া এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিতভাবে অবহিত করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষতা ও দক্ষতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধান বিচারপতির ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিচার বিভাগের উন্নয়ন ও কার্যক্রমে রাষ্ট্রপতির কার্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে, গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন জুবায়ের রহমান চৌধুরী। বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com