সাম্প্রতিক :
এশিয়ায় জ্বালানি সরবরাহ জোরদারে ১০ বিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ১৮ মাসে ড. ইউনূস দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন: মনজিল মোরসেদ স্বাধীনতা পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ‘বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণের অভিযোগে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে’ বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

ভোটকেন্দ্রে সিসিটিভি বসাতে বরাদ্দ ৭২ কোটি টাকা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে সাড়ে ছয় হাজারের বেশি কেন্দ্রে ইতোমধ্যে সিসিটিভি রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি জানান, বর্তমানে ৬ হাজার ৫৫২টি ভোটকেন্দ্রে আগে থেকেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা আছে। বাকি কেন্দ্রগুলোতে ক্যামেরা বসাতে সরকারের পক্ষ থেকে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা।

উপ-প্রেস সচিব বলেন, এই অর্থ মূলত ২১ হাজার ৯৪৬টি অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের কাজে ব্যয় করা হবে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ছয়টি করে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। ঝুঁকিপূর্ণ তালিকার বাইরে থাকা কেন্দ্রগুলোতে স্থানীয় প্রশাসন নিজস্ব উদ্যোগ ও বরাদ্দের মাধ্যমে ক্যামেরা স্থাপন করবে।

তিনি আরও জানান, সিসিটিভি স্থাপনের কার্যক্রম ইতোমধ্যেই দেশের সব জেলায় শুরু হয়েছে এবং অনেক জেলায় প্রায় শতভাগ কেন্দ্রে ক্যামেরা বসানোর কাজ শেষের পথে। এর মধ্যে গাজীপুর জেলায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গাজীপুরের ৯৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৪৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সরকার আশা করছে, আগামী ৩১ জানুয়ারির মধ্যেই বাকি সব ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন সম্পন্ন হবে। এ লক্ষ্যে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন জেলায় গিয়ে সরেজমিনে কার্যক্রম তদারকি করছেন বলেও জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com