সাম্প্রতিক :
হঠাৎ জ্বালানি সংকটের শঙ্কা প্রকাশ করে সরকারের নতুন বার্তা চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সরকারি চাকরিজীবীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি আফগানিস্তানসহ ৪ দেশের শিক্ষার্থীদের ‘স্টাডি ভিসা’ বন্ধের সিদ্ধান্ত যুক্তরাজ্যের দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ইরানের উপর হামলা অব্যাহত থাকায় কূটনৈতিক প্রচেষ্টার অঙ্গীকার জাপান সরকারের শেয়ারবাজারে আবারও বড় দরপতন, দর হারাল ৮৯% প্রতিষ্ঠান

২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

অনিবার্য বাস্তবতার কারণে এ বছর পহেলা ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নির্ধারিত সময়ে মেলা আয়োজন সম্ভব না হওয়ায় সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাংলা একাডেমির মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বইমেলা কমিটির সদস্যসচিব ও বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা। এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভাষাশহিদদের স্মরণে দীর্ঘদিন ধরে মাসব্যাপী অমর একুশে বইমেলার আয়োজন করে আসছে বাংলা একাডেমি। তবে এ বছর বাস্তব ও প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে নির্ধারিত সময়ে মেলা শুরু করা সম্ভব হয়নি। এ প্রেক্ষাপটে অমর একুশে বইমেলা–২০২৬ পরিচালনা কমিটি গঠন করা হয় এবং একাধিক বৈঠকের মাধ্যমে সর্বসম্মতভাবে ২০ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে এ বছর স্টলভাড়া ২৫ শতাংশ কমানো হয়েছে বলে জানানো হয়। তবে একই সঙ্গে মেলা আয়োজনের সার্বিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নির্বাচন, সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ, স্টল নির্মাণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচি চূড়ান্তসহ প্রস্তুতির প্রায় ৬০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সম্ভাব্য আলোচক ও প্রবন্ধকারদের আমন্ত্রণও পাঠানো হয়েছে।

এবারের বইমেলায় স্টল বরাদ্দের জন্য গত বছর অংশ নেওয়া ৫২৭টি প্রতিষ্ঠানের পাশাপাশি নতুন করে ৫৩টি প্রতিষ্ঠান আবেদন করেছে। স্থান সংকুলানের সীমাবদ্ধতার কারণে গত বছরের ৫২৭টি প্রতিষ্ঠান এবং নতুন ২৪টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দের জন্য চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি বড় আকারের স্টলের জন্য ৫৬টি প্রতিষ্ঠান আবেদন করেছে এবং সরকারি-বেসরকারি মিলিয়ে শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কিছু প্রকাশক ঈদের পর বইমেলা আয়োজনের প্রস্তাব দিলেও তা বাস্তবসম্মত নয়। কারণ এপ্রিল মাসে তীব্র তাপপ্রবাহ, ধুলোবালি, কালবৈশাখী ও বৃষ্টিপাতের ঝুঁকি থাকে, যা মাসব্যাপী বইমেলা আয়োজনকে কঠিন করে তুলতে পারে।

সব দিক বিবেচনায় নিয়ে ২০ ফেব্রুয়ারি থেকেই অমর একুশে বইমেলা শুরু করার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। ভিন্নমত থাকা সত্ত্বেও প্রকাশকদের বইমেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com