‘২০১৪ বিনা ভোট, ২০১৮ রাতের ভোট, ২০২৬ ম্যানেজ ভোট’: রাশেদ প্রধান

  • আপডেটের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান অভিযোগ করেছেন, ২০২৬ সালের নির্বাচন ছিল ‘ম্যানেজ ভোট’। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে রাশেদ প্রধান বলেন, ২০১৪ সালের নির্বাচন ছিল বিনা ভোটের, ২০১৮ সালের নির্বাচন ছিল রাতের ভোট এবং ২০২৪ সালে হয়েছিল ডামি ভোট। তিনি দাবি করেন, ফ্যাসিবাদের পতনের পর জনগণ একটি সুষ্ঠু নির্বাচনের আশা করলেও ২০২৬ সালের নির্বাচনেও তা হয়নি; বরং প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্ষমতাসীন কাঠামোকে প্রভাবিত করে ‘ম্যানেজ ভোট’ আয়োজন করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, জনগণের সমর্থন না পেয়ে সংশ্লিষ্ট পক্ষ প্রশাসন, নির্বাচন কমিশন ও অন্যান্য রাষ্ট্রীয় ব্যবস্থাকে ব্যবহার করেছে। ভোটের পর বিরোধী মতের মানুষের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চলবে এবং জনগণের অধিকার আদায়ের জন্য তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এ সময় ১১ দলীয় জোটের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনের অনিয়মের অভিযোগ তুলে ধরেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com