নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করতে আইন লঙ্ঘন ড. ইউনূসের

নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিআইপি হিসেবে ঘোষণা দেওয়ার ক্ষেত্রে আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস–এর বিরুদ্ধে।

আইন বিশেষজ্ঞদের মতে, প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী কাউকে ভিআইপি বা সমপর্যায়ের নিরাপত্তা সুবিধা দিতে হলে নির্দিষ্ট সরকারি প্রজ্ঞাপন ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যা এ ক্ষেত্রে মানা হয়নি।

তারা বলছেন, রাষ্ট্রীয় বা সাংবিধানিক কোনো পদে অধিষ্ঠিত না থেকেও নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা আইনের সুস্পষ্ট ব্যত্যয়। এতে প্রশাসনিক শৃঙ্খলা ও আইনের শাসনের প্রশ্ন উঠছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের দাবি, নিরাপত্তা ও প্রটোকল সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্ধারিত কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে কার্যকর হওয়ার কথা। এককভাবে এমন ঘোষণা আইনসঙ্গত নয় এবং এর ফলে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত দৃষ্টান্ত তৈরি হতে পারে।

এ প্রসঙ্গে সরকারের দায়িত্বশীল মহল জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *