সাম্প্রতিক :
এশিয়ায় জ্বালানি সরবরাহ জোরদারে ১০ বিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ১৮ মাসে ড. ইউনূস দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন: মনজিল মোরসেদ স্বাধীনতা পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ‘বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণের অভিযোগে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে’ বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

  • আপডেটের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ। বুধবার (৪ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রী ও আনসার-ভিডিপির মহাপরিচালক পরস্পরের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও বাহিনীর কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আনসার ও ভিডিপি সদস্যদের দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে বাহিনীর অবদান তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় সেবামূলক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন।

বৈঠকে মহাপরিচালক বাহিনীর চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী এসব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি ধরে রাখার আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com