সাম্প্রতিক :
কুষ্টিয়ায় পীর হত্যা: বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশি পাহারা সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন বৈশাখ ঘিরে কুয়াকাটায় ইলিশের দাম আকাশছোঁয়া, নাগালের বাইরে ক্রেতারা পহেলা বৈশাখে কঠোর নিরাপত্তা, মানতে হবে যেসব নির্দেশনা অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে আগামী মাসে জাতীয় মজুত থেকে আরও তেল ছাড়বে জাপান: তাকাইচি শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে বসবে সিসি ক্যামেরা: শিক্ষামন্ত্রী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর : প্রণয় ভার্মা বিদেশি কর্মী নিয়োগের উপর বিধিনিষেধ আরোপের কারণে নিয়োগ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে জাপানের রেস্তোরাঁগুলো

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ১২ জনের

  • আপডেটের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬

কুমিল্লায় ভয়াবহ সড়ক-রেল দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিয়েছে চট্টগ্রাম মেইল ট্রেন। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে কুমিল্লা জেলার জাঙ্গালিয়া কচুয়া এলাকার পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার উপ-পুলিশ পরিদর্শক জনি বড়ুয়া। তিনি জানান, রাতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রেনটি রেলক্রসিং অতিক্রমকালে যাত্রীবাহী ‘মামুন পরিবহন’ বাসটি লাইনের ওপর উঠে পড়ে। এতে ট্রেনের ধাক্কায় বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম শুরু করেন।
কুমিল্লা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, বাসটি গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ হয়ে নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল। রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষে বাসটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলক্রসিং অতিক্রমের সময় অসতর্কতার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com