ভারতীয় আদালতে যা বললেন হাদি হত্যার প্রধান আসামি

  • আপডেটের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গের আদালতে হাজির করা হয়েছে।

রোববার (২২ মার্চ) ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে তাদের বিধাননগর মহকুমা আদালত–এ তোলা হয়। এর আগে তাদের শারীরিক পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছিল।

আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল দাবি করেন, তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। তবে তাকে ফাঁসানো হয়েছে কি না—এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে গত ৮ মার্চ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। জানা যায়, তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে আত্মগোপনে ছিলেন এবং সুযোগ বুঝে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।

এসটিএফ সূত্র জানিয়েছে, অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি করে গুরুতর আহত করে শরিফ ওসমান হাদিকে। পরে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com