সাম্প্রতিক :
বাড়াবাড়ি করলে বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার-আল শামস-আল বদর’ ভিয়েতনাম ও অস্ট্রেলিয়া সফর করবেন জাপানের প্রধানমন্ত্রী বিরোধী দলের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর বৈঠক হামে আক্রান্তদের ৭৪ শতাংশই ছিল টিকার বাইরে : ডিজি স্বাস্থ্য অধিদফতর সংসদে মুক্তিযোদ্ধা সদস্যদের নামের আগে ‘বীর’ ব্যবহারের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এনআইডি আবেদনে ‘সনদ’ বাধ্যতামূলক করল ইসি মে মাসে জাপানে তেল সরবরাহের প্রায় ৬০ শতাংশ আসবে বিকল্প উৎস থেকে পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদপুরে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা

  • আপডেটের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
চাঁদপুরের শাহরাস্তিতে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে।
বুধবার (২৫ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানার কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বসুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য এবং কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া সাতটি চুরি মামলাসহ শাহরাস্তি মডেল থানার একটি মামলার আসামি। তার বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় ফয়সাল ও তার পরিবারের সদস্যদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জন মিলে পুলিশের ওপর হামলা চালায়।
হামলায় থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন ও আতোয়ার রহমানসহ পুলিশ সদস্য সুমন চন্দ্র, ইকবাল হোসেন এবং ফয়সাল খান আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ঘটনাস্থল থেকেই হামলার সঙ্গে জড়িত ফয়সালসহ স্বপন (২২), মুরাদ (২৩) ও সীমা আক্তার (২৩) নামে চারজনকে আটক করা হয়।
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুব জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com