সাম্প্রতিক :
এশিয়ায় জ্বালানি সরবরাহ জোরদারে ১০ বিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ১৮ মাসে ড. ইউনূস দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন: মনজিল মোরসেদ স্বাধীনতা পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ‘বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণের অভিযোগে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে’ বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

জাপানে এআই খাতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

  • আপডেটের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে জাপানের সক্ষমতা বাড়াতে ২০২৯ সালের মধ্যে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের সঙ্গে সাক্ষাৎ করে এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন মাইক্রোসফটের ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ।

জাপানের প্রধানমন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে, তথ্য সার্বভৌমত্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঘোষিত বিনিয়োগের অর্থ ডেটা সেন্টার উন্নয়ন, এআই প্রযুক্তি বিকাশ এবং বিশেষজ্ঞ তৈরি—এই তিনটি প্রধান খাতে ব্যয় করা হবে। এর মাধ্যমে জাপানে উন্নত উপাত্ত ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির একটি শক্তিশালী পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এই প্রকল্পে অংশীদার হিসেবে যুক্ত হচ্ছে জাপানের বৃহৎ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান সফটব্যাঙ্ক এবং ডেটা সেন্টার অপারেটর সাকুরা ইন্টারনেট। পাশাপাশি এনটিটি ডেটা জাপান এবং বৈদ্যুতিক সরঞ্জাম নির্মাতা এনইসি’র সঙ্গে যৌথভাবে ২০৩০ সালের মধ্যে প্রায় ১০ লাখ প্রকৌশলী ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে মাইক্রোসফট।

এদিকে, জাপানে সাইবার আক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা জোরদারেও উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট জাপানের জাতীয় সাইবার নিরাপত্তা কার্যালয় এবং জাতীয় পুলিশ এজেন্সির সঙ্গে সমন্বয়ে সাইবার হুমকি মোকাবিলায় কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা করছে।

বিশ্বব্যাপী এআই প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতা তীব্র হওয়ার প্রেক্ষাপটে জাপান সরকারও নিরাপদ ও দেশীয় সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। মাইক্রোসফটের এই বিনিয়োগ সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে বলে মনে করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com