সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

  • আপডেটের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী। তিনি জানান, শনিবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে ব্যারিস্টার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ দুই দফা জানাজা শেষে আগামী সোমবার তাকে দাফন করা হবে।

১৯৩৭ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন শফিক আহমেদ। তিনি ১৯৬৭ সালে লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন এবং লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ সরকার-এর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। এর আগে গত বছরের ১২ আগস্ট তার স্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম মারা যান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com