১৮ মাসে ড. ইউনূস দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন: মনজিল মোরসেদ

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদ মন্তব্য করেছেন, ড. মুহাম্মদ ইউনূস-এর সময়ে দেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

মনজিল মোরশেদ বলেন, “উনি (ড. ইউনূস) ১৮ মাসে দেশকে অকার্যকর রাষ্ট্র করে দিয়ে গেছেন। আমরা আগে শুনতাম রাষ্ট্র কীভাবে অকার্যকর হয়, কিন্তু সেটি আমরা তার আমলে প্রত্যক্ষ করেছি।”

তিনি আরও বলেন, দেশের ইতিহাসে নজিরবিহীন কিছু ঘটনা ওই সময় ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, “সর্বকালের সর্বনিকৃষ্ট ঘটনাটি ঘটেছে ড. ইউনূসের আমলে—কবর থেকে লাশ উঠিয়ে তা পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা।”
ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি দাবি করেন, ব্রিটিশ, পাকিস্তান বা পর্তুগিজ শাসনামলেও এমন ঘটনা ঘটেনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com