ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

শিক্ষা ও শিশুদের কল্যাণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার করতে তিন দিনের সফরে শনিবার (১৮ এপ্রিল) ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার।

সফরকালে তিনি বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। এ সময় শিক্ষা, শিশু অধিকার এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পরিবেশ গড়ে তোলার বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের অধীনে পরিচালিত ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ কার্যালয়টি বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের অধিকার রক্ষা, কল্যাণ এবং সামগ্রিক উন্নয়নে কাজ করে। এ সফরে বিশেষ দূত সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষা খাতের বিশেষজ্ঞদের সঙ্গেও মতবিনিময় করবেন।

বর্তমানে চার্লস জে. হার্ডার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। শিশুদের অধিকার রক্ষা ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে তিনি আন্তর্জাতিক অঙ্গনে একজন প্রভাবশালী কূটনীতিক হিসেবে পরিচিত।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com