সাম্প্রতিক :
এশিয়ায় জ্বালানি সরবরাহ জোরদারে ১০ বিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ১৮ মাসে ড. ইউনূস দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন: মনজিল মোরসেদ স্বাধীনতা পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ‘বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণের অভিযোগে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে’ বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

এশিয়ায় জ্বালানি সরবরাহ জোরদারে ১০ বিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে ঘোষণা দিয়েছেন, এশিয়ায় জ্বালানি সরবরাহ জোরদার এবং পেট্রোলিয়ামভিত্তিক চিকিৎসা সামগ্রীর স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে প্রায় ১০ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল নিয়ে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বুধবার এক অনলাইন শীর্ষ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। ‘এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস’ (এজেক প্লাস) সম্মেলনে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের নেতারা অংশ নেন।

সম্মেলনে সভাপতিত্বকারী তাকাইচি ‘পার্টনারশিপ অন ওয়াইড এনার্জি অ্যান্ড রিসোর্সেস রেজিলিয়েন্স’ (পাওয়ার এশিয়া) নামের একটি কাঠামোর আওতায় এই সহায়তা প্যাকেজ উন্মোচন করেন। এই উদ্যোগের লক্ষ্য এশিয়ার দেশগুলোর জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং জরুরি পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থা সচল রাখা।

এ কাঠামোর মাধ্যমে পেট্রোলিয়ামজাত চিকিৎসা পণ্য—যেমন ডায়ালাইসিসে ব্যবহৃত দস্তানা ও প্লাস্টিক সামগ্রীর সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন-এর সহায়তায় এশিয়ার দেশগুলোকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন উৎস থেকে অপরিশোধিত তেল সংগ্রহে সহায়তা দেওয়া হবে।

এছাড়া, জাপানের তেল মজুত ও বাজারে সরবরাহ ব্যবস্থাপনার অভিজ্ঞতা অন্যান্য দেশে প্রয়োগের উদ্যোগও নেওয়া হবে, যাতে পুরো অঞ্চলে জ্বালানি স্থিতিশীলতা বজায় থাকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com