দেশের একমাত্র ডিএপি সার কারখানার উৎপাদন বন্ধ

  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সার কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানায়। এর আগে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এবং চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর ডিএপি কারখানাটিও একই পরিণতির মুখে পড়ে।

২০০৬ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করা ডিএপিএফসিএল শুরু থেকেই কাফকো ও সিইউএফএল থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন করে আসছিল। তবে গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে কাফকো ও সিইউএফএলে অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে গেলে ডিএপি কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। মজুদ থাকা অ্যামোনিয়া দিয়ে কিছুদিন উৎপাদন চালু রাখা হলেও তা শেষ হয়ে যাওয়ায় অবশেষে কারখানাটি বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

ডিএপিএফসিএলের জেনারেল ম্যানেজার (প্রশাসন) আব্দুল জলিল জানান, প্রতিষ্ঠানটি নিজস্বভাবে অ্যামোনিয়া উৎপাদন করে না, বরং অন্য কারখানার ওপর নির্ভরশীল। সরবরাহ বন্ধ থাকায় মজুদ শেষ হয়ে গেলে উৎপাদন চালিয়ে যাওয়ার আর সুযোগ ছিল না। একই তথ্য নিশ্চিত করে ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক বলেন, ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন ঝুঁকিতে পড়ে এবং শেষ পর্যন্ত তা বন্ধ করতে হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com