দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় প্রত্যাবাসনের মাধ্যমে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও লিবিয়া সরকারের সহযোগিতায় একটি বিশেষ ফ্লাইটে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

ফিরে আসা ব্যক্তিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। সেখানে তারা বিভিন্ন সময়ে আটক, অপহরণ এবং নির্যাতনের শিকার হন বলে জানা গেছে।

বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী কল্যাণ ডেস্ক, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম-এর প্রতিনিধিরা তাদের অভ্যর্থনা জানান। পরবর্তীতে প্রত্যাবাসিতদের জন্য খাদ্য, চিকিৎসা সহায়তা এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি তাদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।

আইওএম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, লিবিয়ায় এখনও আটক থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com